সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযান আটক ৭

ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযান আটক ৭

হামিদুল হক; ইদগড় :
কক্সবাজার জেলার ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযানে নারী শিশু নির্যাতন মামলার আসামী সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায়, রামু থানার ওসির নির্দেশে ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বরত রামু থানার এএসআই মোরশেদ আলমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া সৎ ও সাহসী পুলিশ অফিসার ঈদগড়ে দায়িত্বপ্রাপ্ত রামু থানার এএসআই মোরশেদ আলম জানান, সপ্তাহ ব্যাপি পরিচালিত এ বিশেষ অভিযানে ঈদগড়ের বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিনের পলাতক নারী ও শিশু নির্যাতন মামলার আসামী জমির উদ্দিন, পিতা-আবদুল আজিজ, ঈদগড় হাসনাকাটা, মামলা নং-৭১২/১২,৷ শাহাব মিয়া, পিতা-আকবর আহামদ, ছগিরা কাটা মামলা নং ১১২৭/১৫৷ ও সোলায়মান, পিতা- নূরুল আলম, রাজঘাট সি আর মামলা নং ৭১/১৬। ইমান শরিফ পিতা-সৈয়দ হোসেন, সাং-চরপাড়া মামলা নং সি আর ৮১/১০,৮২/১৫, ২৭/১২। নূরুল আজিম পিতা – ইসলাম মিয়া সাং-হাসনাকাটা মামলা নং ৬৭/১৫ সহ সাত জনকে গ্রেফতার করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.