
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
সারাদেশ ব্যাপী সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছেলে ধরা গুজবের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে কমিউনিটি পুলিশ।
কক্সবাজার সদরের ঈদগাঁও কমিউনিটি পুলিশের উদ্যোগে শাহ্ জাব্বারিয়া দাখিল মাদ্রাসায় গুজব আতংক প্রতিরোধ করার লক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে ২৫শে জুলাই দুপুর বারটায় এক সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহি উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট, মাদ্রাসা সুপার মাওলানা মনছুর আলম এবং কমিউনিটি পুলিশিং নেতা মাহবুবুর আলমসহ আরো অনেকে।
সকল শিক্ষার্থীসহ অভিভাবকদেরকে গুজবে সাড়া না দেওয়ার আহবান জানানো হয় সভায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.