সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / কক্সবাজার ডিসি কলেজের নতুন অধ্যক্ষ ইব্রাহিম হোসেনের যোগদান

কক্সবাজার ডিসি কলেজের নতুন অধ্যক্ষ ইব্রাহিম হোসেনের যোগদান


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার ডিসি কলেজের নতুন অধ্যক্ষ মো: ইব্রাহিম হোসেন যোগদান করেছেন। শনিবার ২৭ জুলাই পূর্বাহ্নে কক্সবাজার ডিসি কলেজের ভারপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম মোহাঃ শাজাহান আলি নতুন নিয়মিত অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হেসেনকে কলেজের দায়িত্বভার বুঝিয়ে দেন।

নতুন অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বাংলা বিষয়ের উপর সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদানের আগে মোঃ ইব্রাহিম হোসেন ঢাকাস্থ ধানমন্ডি স্টামফোর্ড কলেজের অধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

কক্সবাজার ডিসি কলেজের ভারপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষ মোঃ শাজাহান আলি কক্সভিউ ডট কম’কে এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন শনিবার সকালে ডিসি কলেজের অস্থায়ী ক্যাম্পাসে যোগদান করতে গেলে বিদায়ী অধ্যক্ষ ও জেলা প্রশাসনের এডিসি (সার্বিক) এর অতিরিক্ত দায়িত্ব পালনরত মোহাঃ শাজাহান আলি’র নেতৃত্বে অন্যান্য শিক্ষকেরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.