সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / টেকনাফ পাহাড়ে গড়ে উঠা ১৯টি ঝুঁকিপূর্ণ বসত-বাড়ি উচ্ছেদ!

টেকনাফ পাহাড়ে গড়ে উঠা ১৯টি ঝুঁকিপূর্ণ বসত-বাড়ি উচ্ছেদ!


গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফের পাহাড় গুলোতে অবৈধ ভাবে বসবাসকারী জীবনের ঝুঁকি নিয়ে থাকা মানুষ গুলোর প্রাণ বাঁচাতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগীতায় টেকনাফ বন-বিভাগের কর্মকর্তারা শুরু করেছে অবৈধ উচ্ছেদ অভিযান।

সেই সূত্র ধরে ১০ সেপ্টেম্বর বিকালের দিকে পাহাড়ী এলাকায় অবৈধ ভাবে বসবাসকারী ১৯টি বসত-বাড়ি উচ্ছেদ করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ১০সেপ্টেম্বর বিকালে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া পাহাড়ী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ বসবাসকারী ১৯টি বাড়ি-ঘর উচ্ছেদ করা হয়।

এই উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সহযোগিতা ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুরের উপস্থিতিতে পুলিশ, বন বিভাগ ও সিপিজি সদস্যসহ টেকনাফ পুরান পল্লান পাড়া পাহাড়ী এলাকায় ঝুঁকিপুর্ন বসবাসকারীদের অবৈধ বসতি স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে পাহাড়ী এলাকায় এখনো যারা ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে আসার জন্য মাইকিং করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি; কক্সভিউ.নেট; Tree, www.coxview.net; https://coxview.net/%e0%a6%ac%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%be/

বমু রিজার্ভে কাঠ কাটা ও পাচারের সত্যতা পায়নি তদন্ত কমিটি

লামা বন বিভাগের লামা রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল ‘বমু রিজার্ভের’ নন্দীরবিলের চড়ুইবিল ও পানিস্যাবিল ওয়েদ্দারঘোনা ...

Portrait of a professional, showcasing contact details and role information.