সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ভারুয়াখালী থেকে দুটি অস্ত্রসহ আটক ১

ভারুয়াখালী থেকে দুটি অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে দুটি অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ।

১১ সেপ্টেম্বর গভীর রাত্রে ভারুয়াখালী ইউপির ঘোনাপাড়াস্থ বসতবাড়ীতে অভিযান চালিয়ে মমতাজ আহমদের পুত্র সরোয়ারকে আটক করে। ঐদিন রাত্রে তদন্ত কেন্দ্রের এসআই সনজিৎ চন্দ্র নাথের নেতৃত্বে একদল পুলিশ ঘোনা পাড়াস্থ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এক নলা বন্দুক, আরেকটি এলজিসহ তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

তবে অভিযান পরিচালনাকারী কর্মকতা সনজিৎ উপরোক্ত তথ্যবলীর সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.