
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
উপজাতীয় মুসলিমদের আর্থসামাজিক উন্নয়ন প্রশংনীয় উদ্যোগ নিয়েছেন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর এক চিকিৎসক।
জানা যায়, ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা: মো: ইউসুফ আলী মানবকল্যাণ কাজ তথা অসহায়, গরীব, দু:স্থ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা সহ নানান মানব সেবামূলক কাজকর্মে নিজেকে অনেকদিন ধরে নিয়োজিত রেখেছে। তেমনি তার হাসপাতালে চিকিৎসা করতে আসার পরে উপজাতীয় মুসলিমদের সাথে পরিচয় ঘটে। তাদের সমস্যার কথা জেনে এ পরিবার গুলোর সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থা করে দেয়। এখানে বর্তমানে উনিশজনের মত উপজাতি মুসলিম রয়েছে। অনেকে ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে মানুষের মত মানুষ হওয়ার চেষ্টা করছে, আবার অনেকে চাকরী করে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার প্রাণপর চেষ্টা অব্যাহত রেখেছে। তৎমধ্যে কয়েকজন উপজাতীয় মুসলিমদের সাথে কথা হলে বেরিয়ে আসে আসল তথ্য। আলীকদম থেকে বেড়াতে আসা প্রায় অর্ধশত বছর বয়সী আবু বক্কর ছিদ্দিক (পূর্বের নাম অতিরম ত্রিপুরা) ‘সাথে কথা হলে তিনি জানান, কারো প্ররোচণায় পড়ে নয়, এফিডেভিট মূলে স্বেচ্ছায় মুসলিম হয়েছি।
তার ছেলে সাইফুল ইসলাম (পূর্বের নাম রাফেল ত্রিপুরা) তিনি বর্তমানে হাসপাতালে চাকরীরত।
তিনি বলেন, বাইবেলে লেখা আছে যে তোমরা সত্যকে খোঁজ, সত্য তোমাদের মুক্ত করবে। সে সত্যকে খুঁজতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলেও জানিয়েছেন। তবে তার মা,বাবা, ভাইসহ সবাই মুসলিম হয়েছে। অন্যদিকে আলীকদমের জেসমিন আক্তার (পূর্বের নাম ঝর্না ত্রিপুরা), রোয়াংছড়ির সাদেকুল ইসলাম (জয়খর্ন ত্রিপুরা), গয়ালমারার নুরুল ইসলাম (প্রশান্ত ত্রিপুরা) সবাই স্বজ্ঞানে বুঝে শুনে এফিডেবিটমুলে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। তবে তারা আরো উল্লেখ্য করন যে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর মানব কল্যাণমূলক কাজে অংশ নেওয়া ডা: ইউছুপ আলীর সাথে যোগাযোগ করলে তিনি তাদেরকে মান বিক দৃষ্টিকোন দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন।
তবে চিকিৎসক ইউসুফ আলীর সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে জানান, উপজাতীয় মুসলিম শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যবস্থা করছি। যারা বড় তারা তাদের নিজস্ব কর্মসংস্থান করে চলছে। তবে তার পরার্মশ অনুযায়ী তারা চলছে বলেও জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.