
এই নিয়ে তিনবারের ও বেশি বন্ধ হয়ে গেল রানী রাসমণির শ্যুটিং। বারবার পরিচালকদের এবং কলাকুশলীদের tds এর প্রাপ্য টাকা এবং পারিশ্রমিক না দেওয়ার কারনে বন্ধ হয়ে যাচ্ছে শ্যুটিং। এই নিয়ে ওরে তিনবার বন্ধ হল একই সিরিয়ালের শ্যুটিং যা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।
শোনা যাচ্ছে যীশু সেনগুপ্তের সময়টা এমন হত না কিন্তু এখন বাংলা সিরিয়াল ধীরে ধীরে কর্পোরেটের গ্রাসে যাওয়ার ফলে প্রয়োজনা সংস্থার সঙ্গে চ্যানেল এবং কলাকুশলীদের তেমন কোনো যোগাযোগ নেই। কে কার সাথে কি চুক্তি করছে কেউ জানেনা। দিনে দিনে বদলে যায় প্রযোজক থেকে পরিচালক সকলে।
পরিচালকের প্রাপ্য টাকা দেওয়ার কথা ছিল চলতি মাসের ২০ তারিখ। এর আগে পরিচালক বারবার ফেডারেশনকে জানিয়েছেন কিন্তু কাজ হয়নি। এবার তাই তিনি শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কেউই আর শ্যুটিং করতে রাজি হয়না। রবিবার অর্থাৎ আজ সকলের জমায়েত হওয়ার কথা আছে ইন্দ্রপুরী স্টুডিও তে। তারপরেই এই সমস্যার কিছু একটা সুরাহা হবে এরকমটা মনে করছে সকলে।
সূত্র: banglareport71.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.