
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
কক্সবাজার জেলার দক্ষিণে সীমান্ত উপজেলা টেকনাফ থানা পুলিশের সাথে গোলাগুলিতে আটক আসামীসহ দুই মাদক কারবারি নিহত। উক্ত ঘটনায় সহকারী পুলিশ সুপারসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর ভোর রাতের দিকে টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়াপাড়া সংলগ্ন পাহাড়ী এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত মাদক কারবারীরা হচ্ছে, টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউনিয়ন কান্জর পাড়া এলাকার সামশুল আলমের পুত্র জিয়াবুল হক, প্রকাশ বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার কেফায়েত উল্লাহর পুত্র আজিম উল্লাহ (৪৬)।
আহত পুলিশ সদস্যরা হচ্ছে, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-টেকনাফ সার্কেল নিহাদ আদনান তাইয়ান, উপ-পরিদর্শক সাব্বির আহমেদ, কনেস্টবল রাইসুল ইসলাম আসাদ ও শুক্কুর।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী পুলিশের একটি দল ১৬ অক্টোবর বুধবার বিকালে টেকনাফ হ্নীলা বাজার এলাকা থেকে বেশ কয়েকটি মামলার পলাতক আসামী অস্ত্রধারী মাদক কারবারী জিয়াবুল হক প্রকাশ বাবুলকে গ্রেফতার করে। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী ১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর রাতের দিকে অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া-টেকনাফ উপজেলায় দায়িত্বরত সার্কেল নিহাদ আদনান তাইয়ান এর নেতৃত্বে টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল হোয়াইক্যং ইউনিয়ন সাতঘরিয়াপাড়া সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় আটক অপরাধী ও অস্ত্রধারী মাদক কারবারীদের গোপন আস্তানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করতে গেলে মাদক কারবারে জড়িত অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক আসামীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলিবর্ষণ শুরু করে এবং আটক আসামীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে এক পর্যায়ে উখিয়া-টেকনাফের সার্কেল নিহাদ আদনান তাইয়ান সহ পুলিশের ৪ সদস্য গুরুতর আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আটক বাবুল ও তার সহযোগী আজিম উল্লাহকে পড়ে থাকতে দেখা যায়। এরপর পুলিশ সদস্যরা তাদের উদ্ধার কর টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌছার পর দায়িত্বরত ডাক্তার তাদের ২ জনকে মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনাস্থল তল্লাশী করে পুলিশ ১টি স্যুটার গান, দেশীয় তৈরী ৫টি এলজি, ৩৬ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.