
বেলা হাদিদ
সৌন্দর্য নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। সৌন্দর্যের মাপকাঠি নিয়েও নানাজনের নানা মত।
তবে বিজ্ঞান বলছে, মার্কিন সুপারমডেল বেলা হাদিদ বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী।
ইন্ডিয়া টিভি নিউজের অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, গ্রিক অঙ্কশাস্ত্র গবেষণা করে বিজ্ঞানীরা বেলা হাদিদকে ওই উপাধি দেন। এ ক্ষেত্রে তাঁরা ‘গোল্ডেন রেশিও অব পাই স্ট্যান্ডার্ড’ অনুসরণ করেন।
এতে দেখা যায়, পারফেকশনের মাপকাঠিতে বেলার মুখই সবচেয়ে উপযুক্ত। বলা হয়েছে, ২৩ বছর বয়সী ওই মডেলের অবয়বের ৯৪.৩৫ শতাংশই পারফেক্ট বা নিখুঁত। তালিকার দ্বিতীয় স্থানে আছেন মার্কিন পপতারকা বিয়ন্সের নাম। তাঁর অবয়বের ৯২.৪৪ শতাংশ নিখুঁত বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মার্কিন অভিনেত্রী ৯১.৮৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ও পপগায়িকা আরিয়ানা গ্রান্ডে ৯১.৮১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন।
গবেষণাটি পরিচালনা করেন লন্ডন ফেমাস হার্লে স্ট্রিটের কসমেটিক সার্জন ড. জুলিয়ান ডি সিলভা।
সম্প্রতি সাবেক প্রেমিকের সঙ্গে আবারও প্রেমের সম্পর্ক নিয়ে বেলার নাম আলোচনায় আসে। কয়েক মাস আগে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন বেলা। তবে প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে একে বন্ধুত্ব হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
সূত্র: somoynews.tv – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.