মুহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামা উপজেলায় আজিজনগরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: মিজানুর রহমান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন, আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: কামরুজ্জামান। সে ওই এলকার মৃত আব্দুল মতিনের ছেলে।
সোমবার (৪ নভেম্বর), সকাল লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ক্যাম্প ঝিরি নামক এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মিজান সকালে তার বাড়ির পাশে গাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হয়ে আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.