সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ছোট ভাইয়ের সাথে অভিমানে বড় বোনের আত্মহত্যা

ছোট ভাইয়ের সাথে অভিমানে বড় বোনের আত্মহত্যা


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় ছোট ভাইয়ের সাথে অভিমান করে বড় বোন জেরিন আক্তার (১৬) বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া দক্ষিণঝুম গ্রামে এ ঘটনা ঘটে। জেরিন একই এলাকার গিয়াস উদ্দিনের কন্যা ও বারবাকিয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ছোট ভাই ইনসানের সাথে ঝগড়া হয় জেরিনের। এর জের ধরে সে বাড়ির পার্শ^বর্তী নানার বাড়িতে চলে যায়। সেখানে অভিমানে বিষপান করে জেরিন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.