সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইরাকে ইরানপন্থি মিলিশিয়া কমান্ডার নিহত

ইরাকে ইরানপন্থি মিলিশিয়া কমান্ডার নিহত

ইরাকে ইরানপন্থি এক মিলিশিয়া কমান্ডার নিহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) শীর্ষ নেতা তালেব আব্বাস আলি আল সায়েদিকে বাগদাদ থেকে ৬২ মাইল দক্ষিণ-পশ্চিমের কারবালা শহরে শনিবার রাতে হত্যা করা হয়। খবর ডেইলি মেইলের।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে যে, আল সায়েদিকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কে বা কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়।

এর আগে গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে ড্রোন হামলার ঘটনায় ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি এবং পিএমএফ এর অপর এক নেতা আবু মাহদি আল মুহান্দিস নিহত হন।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/07/Hot-Airport-Iran-18-7-23.jpg

ইরানে ৬৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

অনলাইন ডেস্ক : ইরানে দৈনিক তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। দেশটির ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা ...

Portrait of a professional, showcasing contact details and role information.