
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার (১১ জানুয়রি) দেশটির আলাবামা, লুইজিয়ানা ও টেক্সাস রাজ্যে এসব প্রাণহানীর ঘটনা ঘটে। ঝড়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল আলাবামা।
এদিন বেশ কয়েকবার টর্নেডোর সতর্কতা সংকেত দেখানো হয়। বাতিল করা হয়েছে শিকাগোর প্রধান দু’টি বিমানবন্দরের শত শত ফ্লাইট।
এছাড়া, ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, ওকলাহোমা ও আরাকানসাসও। তবে এসব এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.