সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / ফুসফুসের কার্যকারিতা বাড়াতে

ফুসফুসের কার্যকারিতা বাড়াতে

যতক্ষণ শ্বাস নিতে পারছি ততক্ষণই জীবন। আর এই শ্বাস নিতে কাজ করে আমাদের ফুসফুস। আমাদের সুস্থ থাকতে প্রয়োজন ফুসফুস ঠিকভাবে কাজ করা।

ধোঁয়া ও ধুলার জন্য আমাদের ফুসফুসে প্রদাহ হতে পারে। এতে করে ধীরে ধীরে ফুসফুসের কোষগুলো অকেজো হতে থাকে। ফলে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হয়।

ফুসফুসের কার্যকারিতা বাড়াতে যা করতে হবে:

• নিয়মিত হাঁটাহাটি ও হালকা ব্যায়াম করুন

• নিশ্বাসের ব্যায়াম করলে উপকার পাওয়া যায়

• চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে হবে

• ধোঁয়া, ধুলো যথাসম্ভব এড়িয়ে চলুন। প্রয়োজনে মাস্ক পরে নিন

• ধূমপান ছাড়তে হবে আর অন্য কেউ ধূমপান করার সময়ও কাছে থাকা যাবে না

• মশার ওষুধ স্প্রে করার পর সেই ধোঁয়া থেকে দূরে থাকুন

• ফুসফুসে সমস্যা দেখা দিলে ওজন কমতে থাকে। কাজেই প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খান৷ সঙ্গে খান ভিটামিন এ সমৃদ্ধ খাবার— যেমন, টাটকা শাক ও ফল।

দীর্ঘদিন শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরমর্শ নিন।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

লামায় এক নারী করোনায় আক্রান্ত

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : বান্দরবানের লামায় সাদিয়া আক্তার (২৭) নামে এক নারী করোনা আক্রান্ত ...

Portrait of a professional, showcasing contact details and role information.