সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ‘খোলামেলা’ রূপে হাজির ভূমি পেড়নেকর

‘খোলামেলা’ রূপে হাজির ভূমি পেড়নেকর

বলিউডে হালের অন্যতম আলোচিত অভিনেত্রী ভূমি পেড়নেকর। ভালো অভিনয় দিয়ে তিনি যেমন দর্শকদের মন করেছেন, গ্ল্যামার দিয়েও কেড়েছেন নজর। এবার অনেকটাই খোলামেলা রূপে হাজির হলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত সোমবার বলিউডের জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রতনানীর ক্যালেন্ডারের ফটোশুটের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে অংশ নেন রেখা, জ্যাকি শ্রফ, বিদ্যা বালান, সানি লিওন, আনু মালিক, ভূমি পেড়নেকর, অনন্যা পাণ্ডে, উর্বশী রাউতেলা এবং কবির বেদির মতো জনপ্রিয় তারকারা। এখানেই ডাব্বুর তোলা নিজের খোলামেলা ছবি নিয়ে হাজির হন ভূমি। সেখানে দেখা যায়, বাথটাবে খালি গায়ে শুয়ে আছে তিনি।

ভূমি পেড়নেকর ক্যালেন্ডারের জন্য তোলা এ ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এখানে একেকজন একেক রকম মন্তব্য করছেন। মন্তব্য করা থেকে বাদ যাননি তারকারাও। এতে বলিউড অভিনেত্রী তাহিরা কাশ্যপ মন্তব্য করেছেন,‘সো ব্লাডি হট’।

ডাব্বু রতনানীর এবারের ক্যালেন্ডার শুটে ভূমি ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ, কিয়ারা আদবানি, অনন্যা পাণ্ডে, পরিণীতি চোপড়া, কৃতি স্যানন, অক্ষয় কুমার, হৃতিক রোশন, জন আব্রাহাম, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ ও বরুণ ধাওয়ান।

ভূমির মতো কৃতি স্যানন এবং ভিকি কৌশলও ইনস্টাগ্রামে এ ক্যালেন্ডার শুটের ছবি পোস্ট করেছেন।

ভূমি পেড়নেকরকে সর্বশেষ ‘পতি পত্নী অউর বো’-তে দেখা গিয়েছিল। তিনি শিগগিরই করণ জোহরের ‘তখত’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। এ ছবিতে তিনি ছাড়াও রয়েছেন কারিনা কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর এবং অনিল কাপুরের মতো তারকারা। ‘দম লাগা কা হাইসা’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন ভূমি।

 

সূত্র:deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.