সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লকডাউনেও বেপরোয়া ঈদগড়ের মোটরসাইকেল চালকরা

লকডাউনেও বেপরোয়া ঈদগড়ের মোটরসাইকেল চালকরা

হামিদুল হক; ঈদগড় :

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের মতো কক্সবাজারের ঈদগড়েও চলছে লকডাউন। এর ফলে উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তির মাধ্যমে শুধু ওষুধ, মুদি, সবজি, কৃষি উপকরণ বিক্রির দোকান খোলা রাখার নির্দেশ দিয়ে অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে না থাকায় লোকজন ঢিলেঢালা ভাবে এতদিন লকডাউন নীতিমালা মেনে চললেও মোটরসাইকেল চালকরা লকডাউনে বেপরোয়াভাবে চলাফেরা করছেন। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও অবাধে চলাফেরা করতে দেখা গেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, নিয়মিত টহলের মাধ্যমে অপ্রয়োজনে বের হওয়া মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.