নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩১ জানুয়ারী দুপুরে ঈদগাঁওর এক কমিউনিটি সেন্টারে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের এলাকা পরিচালক ৩ আমজাদ হোসেন ছোটন রাজা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সমিতির সভাপতি মনসুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনাম ধন্য কোম্পানি ক্যাবল তারের প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। এসময় সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.