সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / এবারও গান শোনাবেন মাহফুজুর রহমান

এবারও গান শোনাবেন মাহফুজুর রহমান

http://coxview.com/wp-content/uploads/2021/05/Entertainment-Mahfuzur-Rahman-.jpgএবারের ঈদুল ফিতরেও গান শোনাবেন মাহফুজুর রহমান। ‘সুখে থাকো তুমি’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানের আয়োজন থাকছে এবারের ঈদে।

ঈদের পর দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার করা হবে অনুষ্ঠানটি। এমনটাই জানা গেছে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ সূত্রে।

এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো, ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলাম’, ‘প্রথম দেখা’, ‘বাঁচব না তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’।

সংগীতের প্রতি ভালোবাসা থেকে নিজেকে গানের ভুবনে যুক্ত করেছেন মাহফুজুর রহমান। প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসেন তিনি। ২০১৬ সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এর পর থেকে প্রত্যেক ঈদে তিনি নিয়মিত গাইছেন। প্রতিবার ঈদ আয়োজনের জনপ্রিয় অনুষ্ঠানের তালিকায় থাকে তার একক সংগীতানুষ্ঠান।

 

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.