সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / গর্জনিয়ায় এসিডে ঝলছে দিলো তরুণীর মুখ

গর্জনিয়ায় এসিডে ঝলছে দিলো তরুণীর মুখ

http://coxview.com/wp-content/uploads/2021/07/Acid-.jpgকামাল শিশির; রামু :

গর্জনিয়ায় রাতের আধারে ঝলছে দিল এক তরুণীর মুখ।

প্রাপ্ত তথ্যে জানা যায়, কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়ার মাঝিরঘাটের মোজাফ্ফর আহামদের মেয়ের আগামী শুক্রবার ছিলো তৈয়বার বিয়ের পিঁড়িতে বসার দিন। কিন্তু তা আর হলো না। বিয়ের মাত্র তিনদিন আগেই তাকে এসিডে ঝলসে দিলো নরপশুরা। এসিডদগ্ধ হয়ে এখন হাসপাতালের বিছনায় কাতরাচ্ছে বিয়ের স্বপ্নে বিভোর রামুর গর্জনিয়ার তৈয়বা।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে মায়ের সাথে প্রাকৃতিক কর্ম সারতে বেরিয়েছিলো তৈয়বা। কিছু বুঝে উঠার আগেই তৈয়বার মুখে এসিড ছুঁড়ে মারে নরপশুরা।

স্থানীয় বাদশা মিয়ার পুত্ররা টাকা ধার সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তারা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৈয়বার বাবার।

রামু থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, এসিড নিক্ষেপের খবর পেয়ে সাথে সাথে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়া এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ।

ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।

অপরদিকে তৈয়বা পরিবারও জড়িতের কঠিন শাস্তি দিতে প্রশাসনের প্রতি আকুল আবেন জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.