সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / লামা পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগ অভিষেক ও সংবর্ধনা

লামা পরিবহন শ্রমিক সংগঠনের উদ্যোগ অভিষেক ও সংবর্ধনা

http://coxview.com/wp-content/uploads/2021/11/a-leeg-rafiq-26.11.2021-3.jpg

অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শ্রমিক সমিতির সদস্যরা।

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত লামা বাজারস্থ জেলা পরিষদ হলরুমে এই অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। লামা উপজেলা ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দরা অনুষ্ঠানে সহযোগিতা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। সভাপতিত্ব করেন, লামা উপজেলা ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি বাসু কান্তি দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, ট্রাফিক ইন্সেপেক্টর মামুন আল আমিন, লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, বিশিষ্ট ব্যবসায়ী করিমুল মোস্তফা স্বপন, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, উপজেলা ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মাইকেল আইচ, সহ-সভাপতি মোঃ তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শোয়াইব, সাবেক অর্থ সম্পাদক মিন্টু দাশ, বর্তমান অর্থ সম্পাদক মনির হোসেন সহ প্রমূখ।

এছাড়া সাংবাদিক, ব্যবসায়ী, ট্রাক ও মিনিট্রাক মালিক সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ, সদস্য এবং লামা উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সদস্যরা।

শেষে উপজেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক সমবায় সমিতি লিঃ এর পরিচালনা কমিটি ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.