সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / জালালাবাদে আক্তার কামাল স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

জালালাবাদে আক্তার কামাল স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

http://coxview.com/wp-content/uploads/2022/03/Health-Sagar-25-3-22.jpg

জালালাবাদে আক্তার কামাল স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদে মাস্টার আকতার কামাল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র নরনারীদের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

২৫ মার্চ (শুক্রবার) সকাল থেকে দুপুর পর্যন্ত এই ফাউন্ডেশনের পক্ষ থেকে জালালাবাদের পালাকাটায় গুলজার বেগম দাখিল মাদ্রাসায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিলেন, নাছির উদ্দিন আরমান ও খালেদ মাহমুদ।

এতে ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও যুবনেতা সাহেদ কামাল, আবছার কামাল, ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন এম আবু হেনা সাগর, ইন্সুরেন্স কর্মকতা নাছির উদ্দিন, ছাত্রনেতা কাজী আবদুল্লাহ, ঈদগাঁও ঐক্য পরিবারের কার্যনিবাহী সদস্য এম আবদুল্লাহ মিয়াজী, শওকত আলম, হেলাল উদ্দিন, ইব্রাহিম, সোহেল শিক্ষক রুবেল, আজিজুল হক, মুবিন, ওমর ফারুক, মুছা, হাসনাত খাঁনসহ আরো অনেকে অংশ নেন।

এই চিকিৎসা ক্যাম্পে বৃহৎ এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলের প্রায় দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র রোগীকে বিনামূল্যে নানা রোগের চিকিৎসা সেবা পেয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.