সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামাবাদে বসতবাড়ীতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

ইসলামাবাদে বসতবাড়ীতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের ইউছুফেরখীল গ্রামে বসতবাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার খবর পাওয়া গেছে। ১৩ই সেপ্টেম্বর গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে এই ব্যাপারে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী।

অভিযোগপত্র সূত্র মতে, বিগত ৯ সেপ্টেম্বর ভূক্তভোগীর স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়ী বেড়াতে যান এবং তিনি ঘরে ছিলেন। ঘটনার দিন ব্যবসায়িক কাজে তিনি কক্সবাজার যান। রাতে সেখানে অবস্থান করেন।

পরদিন দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে বাড়ী এসে তিনি দেখতে পান অজ্ঞাতনামা কে বা কারা বাড়ীর সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ পূর্বক জানালার গ্রীল কেটে এবং বাড়ীর দরজা ভেঙ্গে বাড়ীতে প্রবেশের পর চোরের দল ৫টি আলমারির তালা ভেঙ্গে আলমিরায় রক্ষিত নগদ ৯৩ হাজার টাকাসহ ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। ভূক্তভোগী সরওয়ার জাহান এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.