সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রামুতে ইয়াবাসহ আটক ৩

রামুতে ইয়াবাসহ আটক ৩

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামুতে ৭ হাজার ৮ শত পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী স্টেশনস্থ একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক ৩ জন রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহির পাড়ার আক্তার উল আলম প্রকাশ বাবুল মিস্ত্রির ছেলে জাহিদুল ইসলাম (২৮), নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকার নুরুল আমিনের ছেলে মোঃ ইকবাল ও অপরজন একই এলাকার নুর আহাম্মদের ছেলে মঞ্জুর আলম।

অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান জানান, শনিবার দুপুর ১২ টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে যোগাযোগ করে সন্ধ্যা সাতটার দিকে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা ইয়াবাসহ তিনজনকে আটক করে।
জানা গেছে, জব্দ তালিকা করে মাদক মামলায় রামু থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.