নিজস্ব প্রতিনিধি; লামা :
বান্দরবানের লামা উপজেলার চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) প্রত্যক্ষ ভোটে অত্র বিদ্যালয়ের ভুমি দাতা মোঃ তৈয়ব আলী সভাপতি পদে নির্বাচিত হয়েছে।
২৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারী নির্দেশনা ও নীতিমালার ভিত্তিতে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১১ বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি অনুমোদন হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মোঃ নিজাম উদ্দিন, সদস্য সচিব পদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, সদস্য পদে নির্বাচিত হলেন, পৌর কাউন্সিলর মোঃ রফিক, উঃ বিঃ প্রতিনিধি মোঃ আলম, মিলন কান্তি বড়ুয়া, মোঃ শাহেদ উদ্দিন, মোঃ নুরুল আবছার শামীম, মোমেনা আক্তার, আফসানা জান্নাত তারিন, জান্নাতুল ফেরদৌস।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.