মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ সৈয়দুল আমিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ২টা ৩০ মিনিটে তাকে আটক করা হয়।
আলীকদম থানার এসআই মোঃ আল আমিন ইয়াবা সহ আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চিওনীপাড়া সড়কের বাস টার্মিনাল এলাকা তাকে গ্রেফতার করে। আটক মোঃ সৈয়দুল আমিন আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোহাম্মদ আব্দুস শুক্কুর মিস্ত্রির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে ৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে। জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন সরকার বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.