সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঢাবিতে কক্সবাজার-রামু-সদর ও ঈদগাঁও ছাত্র পরিষদের নতুন কমিটি গঠিত

ঢাবিতে কক্সবাজার-রামু-সদর ও ঈদগাঁও ছাত্র পরিষদের নতুন কমিটি গঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজারের রামু,সদর ও ঈদগাঁও উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “কক্সবাজার-রামু-ঈদগাঁও ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়” কমিটি গঠিত হয়েছে। এতে
নতুন সভাপতি মনোনীত হয়েছে মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, সহ-সভাপতি আবু তালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা।

৯ ডিসেম্বর বিকালে উক্ত সংগঠনের অভিভাবক কক্সবাজারের ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সওয়ার কমলের নির্দেশে ও সংগঠন উপদেষ্টার মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে।
৩০ কার্যদিবসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনাও দেন তারা।

সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও হাজী মুহাম্মদ মহসিন হল আবাসিক শিক্ষার্থী তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলায়।

সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি ঈদগড় ইউনিয়ন।

নবঘোষিত কমিটির সভাপতি বলেন, সংগঠনের উপদেষ্টাসহ দায়িত্বশীলরা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমি সর্বাত্মক চেষ্টা করব নিষ্ঠা এবং একাগ্রতার সাথে দায়িত্ব পালন করতে ও সংগঠনের সকলের মাঝে পারষ্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে বদ্ধপরি কর।

সাধারন সম্পাদক বলেন, প্রতি বছর কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা থেকে অনেক শিক্ষার্থী ঢাকাবিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। প্রথমদিকে নতুন পরিবেশে এসেই নানাবিধ সমস্যার মুখো মুখি হয়। সংগঠনের নেতৃত্বে সমস্যার সমাধান করতে।

সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.