সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড় থেকে অপহরণকারীদের আটক করল ঈদগাঁও পুলিশ

ঈদগড় থেকে অপহরণকারীদের আটক করল ঈদগাঁও পুলিশ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগড় থেকে ডাকাতি ও অপহরণ মামলায় অভিযুক্ত কলিম উল্লাহসহ তিন ডাকাতকে রামু থানার সহযোগিতায় আটক করে ঈদগাঁও থানার পুলিশ।

গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আস্তানা থেকে তাদের আটক করা হয় বলে জানান ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির। ধৃতরা ঈদগড়ের পানিশ্যা ঘোনার নুরুল হকের ছেলে কলিম উল্লাহ, কোদালিয়া কাটার আবদুল জলিলের ছেলে নুরুল আজিম এবং আলী হোসেনের ছেলে বশির আহমদ।

অফিসার ইনচার্জের মতে, ধৃতরা পেশাদার ডাকাত, অপহরণ কারী। দীর্ঘদিন ধরে ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।

সুনির্দিষ্ট তথ্য পেয়ে তাদের নজরদারিতে রাখা হয়। এদিন গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় পানিশ্যা ঘোনা এলাকা থেকে রামু থানার সহযোগিতায় তাদের আটক করতে সক্ষম হন। তাদের আটক করতে পারায় পুলিশকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.