সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / কক্সবাজারে ট্রলার থেকে ৮ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ট্রলার থেকে ৮ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারে একটি ট্রলার থেকে ৮ জন জেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরের দিকে নাজিরারটেক পয়েন্টের বাঁকখালী নদীর মোহনায় ভেসে আসা মাছ ধরার ট্রলার থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে গত ১৩/১৫ দিন আগে তাদের হত্যা করা হয়েছে।

এদিকে মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.