
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ৩১ এপ্রিল রাতে ঈদগাঁও স্টেশনস্থ অস্থায়ী কার্যালয়ে ইসলামাবাদে তৃণমূল আ’লীগ কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দলের তৃনমূল নেতাকর্মীদের সমন্বয়ে ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপযাপন একটি কমিটি গঠিত হয়।
এতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী সেলিম বাবুলকে আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য ফরিদুল আলমকে সদস্য সচিব, উপজেলা আ’লীগের সভাপতি প্রার্থী আমজাদ হোসেন ছোটন রাজাকে যুগ্ম আহবায়ক, আবুল কালাম, অ্যাডভোকেট অশোক আচার্য্যেকেও যুগ্ম আহবায়ক করা হয়। সিনিয়র সদস্য হিসেবে লুৎফুর রহমান আজাদ দিদারুল আলম কোম্পানী, আবদু রাজ্জাক ও শামসুল আলমসহ ৩১ সদস্যের একটি কমিটি গঠিত হয়। আহবায়ক ও সচিব স্বাক্ষরিত কমিটি অনুমোদন হয় ১লা আগস্ট।
নবকমিটির সদস্য সচিব ফরিদুল আলম জানান ইউনিয়নে ১৫ আগস্ট শোক দিবসের আলোচনা সভা ও মেজবান করার লক্ষে কার্যক্রম শুরু হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.