সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালীর-গোমাতলী চলাচল সড়কের বেহাল দশা : দেখার কেউ নেই

পোকখালীর-গোমাতলী চলাচল সড়কের বেহাল দশা : দেখার কেউ নেই

https://coxview.net/wp-content/uploads/2023/08/Road-Sagar-23-8-23.jpeg

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীর-গোমাতলী চলাচল সড়কের বেহাল দশা। পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে একটি সড়কের কারনে পশ্চিম গোমাতলী, চরপাড়া,উত্তর পাড়া, রাজঘাট পূর্ব গোমাতলীও বারডল্লাই পাড়ার অসংখ্য নারী পুরুষের একমাত্র চলাচল সড়কটি অনুপযোগী হয়ে পড়ে।


যার কারণে চলমান বর্ষার মৌসুমে বৃষ্টির পানি নামার সাথে সাথে সাধারণ মানুষের চলাফেরার দুর্ভোগ আর দূর্গতির সীমা থাকেনা। এ সড়কেই যানবাহন চলাচলে নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে চালকদেরকে। সড়কটি সংস্কার পূর্বক উল্লেখিত বেশ কয়েকটি এলাকায় যাতায়াতের সু ব্যবস্হা করার জোর দাবী।


তবে স্থানীয় চেয়ারম্যান রফিক আহমদের মতে, এই রাস্তাটি ১ হাজার ফুট বরাদ্দ দেওয়া হয়েছে। অল্প কয়দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এই রাস্তাটি মেরামত করতে আনুমানিক ৫ লক্ষ টাকা খরচ হবে। তবে ঈদগাঁও উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়া স্যারের আন্তরিক প্রচেষ্টা আছে বলে এ চেয়ারম্যান জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.