সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওতে মাধ্যমিক স্কুল-শিক্ষক পরিষদের যাত্রা শুরু

ঈদগাঁওতে মাধ্যমিক স্কুল-শিক্ষক পরিষদের যাত্রা শুরু

হাবিবুল্লাহ আহবায়ক : মিশুক সচিব

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁওতে বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের যাত্রা শুরু হয়েছে। গঠিত হয়েছে আহবায়ক কমিটি। এ সংগঠনের যাত্রা উপলক্ষে ১৯ ডিসেম্বর বিকেলে শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন- কেজি স্কুলে অনুষ্ঠিত মতবিনিময়ে আলোচনায় অংশ নেন ঈদগাহ মেহেরঘোনা শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আজিম, গর্জনীয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার বাংলা প্রভাষক হাকিম আলী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক (ইংরেজি) মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক (গণিত) আব্দুল খালেক মিশুক ও আশিকুর রহমান, সহকারি শিক্ষক (ব্যবসায় শিক্ষা) দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক (বাংলা) মোঃ জসিম উদ্দিন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর মাহামুদ সাইয়েদ, হযরত আলী বিন আবু তালিব (রাদিয়াল্লাহু) মাদ্রাসার সহকারি শিক্ষক নাছির উদ্দিন ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চুনতি ফাতেমা বুতুল ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন।

 

সরকারি/ বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, সিলেবাসে আধুনিক, নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন বিষয়সমূহ সংযুক্ত করার প্রচেষ্টা করা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করা সহ নানা লক্ষ্য- উদ্দেশ্যে এই সংগঠনটি কাজ করবে বলে জানান আয়োজকরা।

 


শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কল্যাণ ও উন্নয়নের জন্য চেষ্টা করা এবং শিক্ষকগণের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে যথাযথ ও সক্রিয় ভূমিকা পালন করা সংগঠনের অন্যতম কর্মসূচি। বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা, চাকরির সময়সীমা ৬৫ বছর করা, মাধ্যমিক স্কুলের পরিচালনা কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রভাব মুক্ত রাখা এবং স্কুলের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা সংগঠনটির অন্যতম দাবি-দাওয়া বলে জানা গেছে।

 

সভা শেষে মোহাম্মদ হাবিবুল্লাহকে আহবায়ক এবং আব্দুল খালেক মিশুককে সদস্য সচিব মনোনীত করে অন্যান্যদের সদস্য হিসেবে রেখে এ সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখা কমিটি ঘোষণা। এছাড়া এ সংগঠনের আইন উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট এস,কে আহমদ ফারুকীকে নির্বাচিত করা হয়।

 

উল্লেখ্য যে, এ সংগঠনটি সরকারি রেজিস্ট্রেশনভুক্ত বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বি,এ,এস,এফ) আওতাধীন একটি সংগঠন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.