
অনলাইন ডেস্ক :
ইতিহাসই পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আজকের দিনে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।
ঘটনাবলী :
- ১৮৪৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
- ১৮৫৬ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট, ১৯৫৬ অনুসারে বৈধতা পায়।
- ১৮৭৬ – কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা প্রতিষ্ঠা করেন।
- ১৯০৮ – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
- ১৯৫৩ – ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
- ১৯৫৬ – মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
- ১৯৬৫ – যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯১ – সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
জন্ম :
- ১৮৪২ – বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৮৫৬ – জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক।
- ১৮৫৮ – টম গারেট, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
- ১৮৬৫ – রজনীকান্ত সেন, বাঙালি কবি এবং সুরকার।
- ১৮৮৮ – রেজিনাল্ড হ্যান্ডস, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
- ১৮৯৪ – অ্যালডাস হাক্সলি, ইংরেজি উপন্যাসিক ও দার্শনিক।
- ১৯০৪ – মালতী চৌধুরী, ভারতের বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী।
- ১৯০৮ – সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি।
- ১৯২২ – জেসন রবার্ডস, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
- ১৯২৭ – গুলাবরায় রামচাঁদ, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
- ১৯২৮ – স্ট্যানলি কুবরিক, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
- ১৯২৮ – বার্নিস রুবেনস, ওয়েল্স বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা।
- ১৯৪২ – আলফ্রেড মার্শাল, ইংল্যান্ডের উনবিংশ শতাব্দীর প্রভাবশালী অর্থনিতীবিদ।
- ১৯৪৫ – হেলেন মিরেন, ব্রিটিশ অভিনেত্রী।
- ১৯৪৯ – থাকসিন সিনাওয়াত্রা, থাইল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ ও ধনকুব।
- ১৯৫০ – পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৫৫ – আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি।
- ১৯৬৪ – সান্ড্রা বুলক, জার্মান-আমেরিকান অভিনেত্রী, প্রযোজক এবং মানবপ্রেমিক।
- ১৯৬৫ – জেরেমি পিভেন, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
- ১৯৬৭ – জেসন স্টেথাম, ইংরেজ অভিনেতা।
- ১৯৭১ – খালেদ মাহমুদ সুজন, বাংলাদেশী সাবেক ক্রিকেটার এবং কোচ।
- ১৯৭৩ – কেট বেকিনসেল, ব্রিটিশ অভিনেত্রী।
- ১৯৮০ – জাসিন্ডা আরডার্ন, নিউজিল্যান্ডীয় রাজনীতিক।
- ১৯৮৫ – গেল ক্লিশি, ফরাসি ফুটবলার।
- ১৯৮৯ – আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।
মৃত্যু :
- ১৫৩৩ – আটাওয়ালপা, ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট ছিলেন।
- ১৯১৫ – ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।
- ১৯২৫ – গট্লব ফ্রেগে, জার্মান গণিতবিদ।
- ১৯৩৪ – উইনসর ম্যাকে, আমেরিকান কার্টুনিস্ট এবং অ্যানিমেশন তৈরিকারক ছিলেন।
- ১৯৪১ – বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
- ১৯৫২ – ইভা পেরন, আর্জেন্টিনার স্বৈরশাসক জুয়ান পেরনের দ্বিতীয়া স্ত্রী।
- ১৯৫৬ – মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।
- ১৯৫৭ – কার্লস কাস্তিলো আর্মস, গুয়েতেমালান সামরিক কর্মকর্তা এবং রাজনীতিবিদ ছিলেন।
- ১৯৮০ – মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা ছিলেন।
- ১৯৮৭ – চিন্ময় চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী।
- ১৯৮৮ – ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
- ২০০০ – জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।
- ২০১৩ – সুং জেগি, দক্ষিণ কোরীয় নারীবাদ-বিরোধী ও উদারনীতিবাদী ব্যক্তি।
- ২০২০ – কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ।
অন্যান্য :
- মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস৷
- কিউবার জাতীয় বিপ্লব দিবস।
- লাইবেরিয়ার স্বাধীনতা দিবস।
- মালদ্বীপের স্বাধীনতা দিবস।
- ভারতে কার্গিল যুদ্ধে বিজয় দিবস।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.