সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মহিলা আটক

নাইক্ষ্যংছড়িতে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মহিলা আটক

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ১০ লাখ টাকাসহ দুই উপজাতি মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক। গ্রেপ্তার উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিংথোয়াই পাড়ার বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়ের মার্মা সেমিপাকা বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা গেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.