
নিজস্ব প্রতিনিধি; লামা-বান্দরবান :
শারদীয় দূর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক কর্তৃক সোমবার (২৯ সেপ্টেম্বর) আলীকদম উপজেলার বিদ্যমান ৫টি পূজামন্ডপ সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে পূজামন্ডপ পরিচালনা কমিটি ও দায়িত্বরত স্থানীয় প্রশাসনের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন।
এ সময় তিনি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিজিবি টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদরে বিজিবি মনিটরিং সেল গঠনের মাধ্যমে পূজামন্ডপ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে মর্মে সকলকে আশ্বস্থ করেন।
উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী কর্তৃক পূজামন্ডপ পরিদর্শনকালীন আলীকদম উপজেলার মোট ৫টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এ জাতীয় সৌহার্দ্যপূর্ণ কর্মকাণ্ড বিজিবি এবং পাহাড়ী বাঙালীসহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এ সময় আলীকদম উপজেলার পূজামন্ডপ পরিচালনা কমিটির সভাপতি/সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.