
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
৪০ শতক জমির মাটি কুপিয়ে, সবজি (মূলা, মরিচ) তুলে বর্গাচাষীর অপূরণীয় ক্ষতি করেছে প্রতিপক্ষ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিলছড়ি বড়ুয়া পাড়া এলাকার ঘটনা। ক্ষতিগ্রস্ত কৃষক হাবিবুর রহমান বিলছড়ি বড়ুয়া পাড়ার মোখলেছুর রহমানের ছেলে।
বর্গাচাষী হাবিবুর রহমান কান্নারত অবস্থায় বলেন, আমি পূর্বপাড়ার মোঃ হোসেন মেম্বার থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করছি। জমি নিয়ে বিরোধের জের ধরে বিলছড়ি বড়ুয়া পাড়ার অকিন্দ্র বড়ুয়ার ছেলে লিপটন বড়ুয়া (৫০) ও শুক্লধন বড়ুয়া (৪৫) এবং শুক্লধন বড়ুয়ার ছেলে কেনি বড়ুয়া (২৬) এই ঘটনা ঘটায়। ফসল নষ্ট করতে বাঁধা দেয়ায় আমার স্ত্রী জাহানারা বেগমকে মেরে আহত করে। ৪০ শতক ক্ষেত নষ্ট করে তারা লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে।
পূর্বপাড়ার বাসিন্দা জায়গার মালিক মোঃ হোসেন বলেন, ৪০ বছর ধরে এ জমি তিনি ভোগদখলে আছেন। দেশবদলের হাওয়ায় হামলাকারীরা জোর করে আমার জায়গা দখল করতে চায়। এবিষয়ে চকরিয়া ভূমি অফিসে অভিযোগ দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি সরজমিনে দেখে বিরোধ নিষ্পত্তির জন্য বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসককে দায়িত্ব প্রদান করেছে। প্রতিপক্ষরা বিচারকের কথা অমান্য করে প্রকাশ্যে ক্ষেতের ফসল নষ্ট করেছে।
এবিষয়ে অভিযুক্ত লিপটন বড়ুয়া বলেন, এই জমি আমাদের। আমরা আমাদের জায়গায় গাছ লাগিয়েছি।
তবে হাবিবুর রহমানের দাবি, সালিশি বা আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাইলে শুক্লধন বড়ুয়ার পক্ষ থেকে তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে হাবিবুর ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁরা দ্রুত সমাধান ও জানমালের সুরক্ষার জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.