সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / এবি ব্যাংক চকরিয়ার ব্যবস্থাপকের কাছে আনসারউল্লাহ বাংলা টিম পরিচয়ে চাঁদা দাবী : থানায় জিডি

এবি ব্যাংক চকরিয়ার ব্যবস্থাপকের কাছে আনসারউল্লাহ বাংলা টিম পরিচয়ে চাঁদা দাবী : থানায় জিডি

আনসারউল্লাহ বাংলা টিম পরিচয়ে চাঁদা দাবী

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান দাউদ খানের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানায় সাধারণ ডায়েরী (জিডি নং-১২৫৪) দায়ের করা হয়েছে। বুধবার বিকালে ফোনে লাখ টাকা চাঁদা দাবী করা হয়েছে মর্মে জিডিটি দায়ের করেন এবি ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক মো: মঈনউদ্দিন। পুলিশ জিডিটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজারস্থ ডিএসবি অফিসে প্রেরণ করেছে।

থানায় রুজু করা জিডিতে দাবী করা হয়েছে, মঙ্গলবার ২৪ নভেম্বর দুপুর ১১টা ৫৫ মিনিটে টিএন্ডটি লাইনে জনৈক ব্যক্তি ফোন করে নিজেকে আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান দাউদ খান দাবী করে ১ লাখ টাকা চাঁদা চায়। ফোনে বলা হয় ওই জঙ্গি সংগঠনের দুই সদস্য অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসা দিতে ভারতে পাঠানো হবে। তাই এবি ব্যাংকের পক্ষ থেকে চাঁদা দিতে হবে। ফোনে বেশ কিছুক্ষণ কথোপকথনের সময় ব্যাংকের ব্যবস্থাপক চাঁদা দিতে রাজী না হওয়ায় এক পর্যায়ে ৫০ হাজার টাকা হলেও চাঁদা দিতে বলে কথিত দাউদ খান।

জানতে চাইলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জিডি দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি যেহেতু স্পর্শকাতর তাই প্রকৃত ঘটনা উদঘাটন করে ব্যবস্থা নিতে জিডি’র কপিটি ফ্যাক্সের মাধ্যমে কক্সবাজারস্থ ডিএসবি অফিসে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.