বিএনপি অংশ না নিলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ...
Read More »বিশ্ব ইজতেমা ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি (তিন দিন) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘গতবারের মতো দুই ধাপে নয়, ...
Read More »সঙ্গীত পরিচালক বুলবুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ...
Read More »সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই
বরেণ্য সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টায় আফতাব নগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার ছেলে সামির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত ...
Read More »নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ছিল বিএনপির মূল লক্ষ্য : তথ্যমন্ত্রী ড. হাছান
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্যই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সেজন্য নানা ধরনের কথা বলছেন। সোমবার সচিবালয়ে তার নিজ দফতরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সংবাদ সম্মলনের বক্তব্যের প্রতিবাদ ...
Read More »নির্বাচনের আগে পদত্যাগ করলে প্রধানমন্ত্রীকে সমর্থন করতাম: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর বিজয় উৎসবে দুর্নীতির বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন। আমি তাকে সর্মথন করতাম যদি তিনি নির্বাচনের আগে পদত্যাগ করতেন। তিনি বলেন, এদেশের সবচেয়ে বড় দুর্নীতিটা হয়েছে ২০১৮ ...
Read More »উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধিমালা করতে বৈঠকে বসছে ইসি
আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য বিধিমালা করতে বৈঠকে বসছে কমিশন। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় ৪৩তম কমিশন বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। ইসির উপ-সচিব মো. শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত এ ...
Read More »আ.লীগের বিজয়কে জনতার বিজয় বললেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছে। এ বিজয় আপামর জনতার বিজয়।’ শনিবার (১৯ জানুয়ারি) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় উৎসবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘ঐক্যবদ্ধ ...
Read More »ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না, কারণ অসাম্প্রদায়িকতার সঙ্গে সাম্প্রদায়িকতার মেলবন্ধন হতে পারে না। শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে আগামীকালের বিজয় সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিজয় সমাবেশ থেকে ...
Read More »ঐক্যফ্রন্টের বৈঠকে অংশ নেননি মির্জা ফখরুল
জাতীয় সংলাপের বিষয়ে আলোচনা ও পেশাজীবী সম্মেলনের আয়োজনসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে পূর্বনির্ধারিত বৈঠকে আসেননি স্টিয়ারিং কমিটির সদস্য, বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল ...
Read More »বন্ধ হচ্ছে ৭ দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ
আগামী ২৭ জানুয়ারি থেকে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ৭ দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ বন্ধ হতে যাচ্ছে। অফারে এ ধরনের কোনও প্যাকেজ থাকবে না। বুধবার (১৬ জানুয়ারি) বিটিআরসি ভবনে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বিটিআরসির ...
Read More »টিআইবি রূপকথার কাহিনী শোনাচ্ছে: কাদের
জনগণের অভূতপূর্ব রায় যারা প্রত্যাখ্যান করে তাদের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। টিআইবির রিপোর্ট ...
Read More »পুনর্নির্বাচন নয়, ঐক্যফ্রন্টকে যেকারণে সংলাপের আহ্বান
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের আবারো সংলাপ নতুন করে নির্বাচন আয়োজনের জন্য নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় ...
Read More »সংলাপে যাবে বিএনপি, তবে…
সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। উপজেলা নির্বাচনের ফলাফল সরকার পরিবর্তনে ভূমিকা রাখে না, তাই ...
Read More »কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন বড় ভুল ছিল: মেজর হাফিজ
ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচনে যাওয়া বিএনপি’র জন্য একটা বড় ভুল ছিলো- এমনটাই মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। ড. কামালের জনসম্পৃক্ততা, ভোটের অভিজ্ঞতা ও আদর্শিক ভিন্নতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তার চেয়ে অনেক যোগ্য ...
Read More »সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী
চতুর্থবারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিসও করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে আজ রোববার (১৩ জানুয়ারি) সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন ...
Read More »‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভায় একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংলাপে বিএনপি বা ঐক্যফ্রন্ট সংসদে যাওয়া, না যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলে জানান তিনি। এদিকে, সচিবালয়ে ...
Read More »অক্টোবরে আওয়ামী লীগের সম্মেলন: কাদের
আগামী অক্টোবরে আওয়ামী লীগের দলীয় সম্মেলন হবে এবং এর আগে কোনো সম্মেলন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত ...
Read More »আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে
ন্যূনতম মজুরির দাবিতে সাভারের আশুলিয়ার আজ শনিবার সকাল ৯টা থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তাঁরা দফায় দফায় আবদুল্লাহপুর-বাইপাস সড়ক অবরোধ করছেন। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হচ্ছে। ক্ষুব্ধ শ্রমিকেরা ১০টি যানবাহন ভাঙচুর করেছেন। এ পর্যন্ত ৩০টি কারখানার ...
Read More »মেয়েদের স্কুল-কলেজে দেবেন না: আহমদ শফী
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর জন্য ওয়াদা নিয়েছেন। আর পাঠালেও চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর কথা বলেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে তিনি এসব ...
Read More »‘পরপর দু’বার মন্ত্রী ছিলেন, তারা বাদ পড়েছেন’
নতুন সরকারের মন্ত্রিসভা হচ্ছে ৪৬ সদস্যের। এর মধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব রোববার (০৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রিসভার সদস্যরা সবাই আওয়ামী লীগের। পরপর দু’বার মন্ত্রী ছিলেন এমন নেতারা ...
Read More »
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.