সাম্প্রতিক....
Home / জাতীয় / সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই

সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই

বরেণ্য সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টায় আফতাব নগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার ছেলে সামির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।

এর আগে বুলবুলের হৃদযন্ত্রে আটটা ব্লক ধরা পড়ার পর শুরুতে বলা হয়েছিল, বাইপাস করাতে হবে। পরে তার শারীরিক অবস্থার খবর জানতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের পরিচালক চিকিৎসক জুলফিকার লেনিনকে দায়িত্ব দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। এর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের নেতৃত্বে একটি চিকিৎসক দল আবারও পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেয়- বাইপাস নয়; আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রের ব্লকগুলোতে রিং [স্টেন্ট] পরাতে হবে।

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন সঙ্গীত জগতের এই নক্ষত্র। সত্তরের দশকের শেষদিকে ‘মেঘ বিজলি বাদল’ ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

এর পর তিনি গানের অ্যালবাম ও অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। তিন শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন গুণী এ মানুষটি।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

16 December ( Day ), কক্সভিউ ডট কম, www.coxview.com; https://coxview.net/16-december-day-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%a1%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%ae-www-coxview-com/

আজ মহান বিজয় দিবস

  অনলাইন ডেস্ক :আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার ...

Portrait of a professional, showcasing contact details and role information.