
আজ রোববার (৫ মে) থেকে আগামী কয়েক দিন ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে গত দুই-তিন দিন সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। বৃষ্টিতে কমে এসেছিল গরমের তীব্রতাও। ওই সময় তাপমাত্রা প্রায় ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।
শনিবার ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। ফণী চলে যাওয়ার পর তাপমাত্রা আবারো বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালে ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়, তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। সিলেট ও ময়মনসিংহ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। আরও সাত দিন বৃষ্টির প্রবণতা কম থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
সূত্র:somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.