সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / ইউটিউবে প্রকাশ পেল ‘জোকার’ সিনেমার ট্রেইলার

ইউটিউবে প্রকাশ পেল ‘জোকার’ সিনেমার ট্রেইলার

জোকার’ ডিসি কমিকসে ব্যাটম্যানের সবচেয়ে বড় এই শত্রুকে চেনেনা এমন কেউ নেই। এবার, সেই জোকারকে নিয়েই আস্ত একটি চলচ্চিত্র বানিয়ে ফেলেছে ডিসি ফিল্মস। জোকারের জোকার হয়ে ওঠার সেই লোমহর্ষক কাহিনী নিয়েই পরিচালক টড ফিলিপ্স নির্মাণ করেছেন এই ‘জোকার’ ছবিটি। সম্প্রতি, ইউটিউবে ছবিটির প্রথম ট্রেইলার প্রকাশের পর থেকেই রেকর্ড পরিমান ভিউয়ে আলোচনায় এখন জোকার।

সেইসঙ্গে, ব্যাটম্যান ছবিতে জোকার চরিত্রে অভিয়ন করা অস্কারজয়ী প্রয়াত অভিনেতা হিথ লেজারের সঙ্গেও এবারের জোকারের তুলনা শুরু করে দিয়েছেন অনেকে। চলুন দর্শক, দেথে আসি, কেমন হতে যাচ্ছে ডিসি ফিল্মসের ‘জোকার’ ছবিটি।

সমাজের সর্বত্রই অপমান আর অপদস্থের শিকার হয়ে একজন ব্যর্থ স্ট্যান্ডআপ কমেডিয়ানে পরিণত হওয়া ‘ফ্লেক’ নামে এক জোকারের জোকার হয়ে ওঠার কাহিনীই মূলত ‘জোকার’ ছবির গল্প।

মায়ের উপদেশকে বুকের ভেতরে ধারণ করে জোকার সেজে মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে নানা ঘাত প্রতিঘাতের শিকার ‘ফ্লেক’, কিভাবে মুখোশের আড়ালে হয়ে উঠলেন মানসিক ব্যাধিগ্রস্ত একজন ভয়ংকর সিরিয়াল কিলার, সেই কাহিনীই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটিতে।

ডিসি কমিকসের কাহিনী অবলম্বনে জোকার ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হোয়াকিন ফিনিক্স। ছবিটির অন্যতম চমক এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা রবার্ট ডি নিরো। এছাড়াও, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জ্যাজি বিটজ, ফ্রান্সেস কনরয়, মার্ক ম্যারোন, গ্লেন ফ্লেশলারসহ আরও অনেকে।

ডিসি ফিলস্মের প্রযোজনায় ‘জোকার’ ছবিটি পরিচালনা করেছেন টড ফিলিপ্স। আর ‘ওয়ার্নার ব্রস পিকচার্সে’র পরিবেশনায় বিশ্বব্যাপী রূপালি পর্দার দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামী ৪ঠা অক্টোবর। একইসঙ্গে, অস্কার দৌড়েও ছবিটি আগামী বছর শীর্ষে থাকবে বলেও ধারণা চলচ্চিত্রবোদ্ধাদের।

 

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরণ

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর তারিখে ...

Portrait of a professional, showcasing contact details and role information.