সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ইউনির্ভাসেল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মমতাজ সুফিয়ার শোক সভা অনুষ্ঠিত

ইউনির্ভাসেল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মমতাজ সুফিয়ার শোক সভা অনুষ্ঠিত

Rasel - 15-11-2015 (news & 1pic) f1নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া:

১৫ নভেম্বর (রবিবার) দুপুরে কুতুবদিয়া উপজেলা বড়ঘোপ সদরে অবস্থিত ইউনির্ভাসেল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সাবেক ছাত্রলীগের সভাপতি মরহুম এরশাদুল হাবিব রুবেলের আম্মা মমতাজ সুফিয়ার শোক সভা ইউনির্ভাসেল প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবু ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভা শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ইউনির্ভাসেল প্রি-ক্যাডেট স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র আব্দুল ওয়াহেদ তাম। শোক সভায় বক্তব্য রাখেন পরিচালক যথাক্রমে মাষ্টার মুহাম্মদ আলম, মাষ্টার মোঃ আব্দুর রশীদ, ফজল কাদের, ফোরকান আহম্মদ এবং মরহুমার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৩য় কন্যা এডভোকেট পাইরিন আকতার।

এ সময় উপস্থিত ছিলেন বড় মেয়ে জিন্নাত আরেফিন, মেঝ মেয়ে নাহিদা আরেফিন ও পুত্র মোঃ হানিফ বিন কাশেম, বিদ্যালয়ের পরিচালক মো: এলাহাদাদ, আবুল কালাম, জিয়াবুল হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহম্মদ, মো: সায়েমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীরা। পরে মরহুমের আত্মার মাগফিরাত, শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মৌলনা শফিউল আলম নূরী।

উল্লেখ্য যে, ১৩ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৩টার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনে ইউনির্ভাসেল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মমতাজ সুফিয়া দূরারোগ্য ব্যাধিকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.