এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ১২ আগস্ট বিকেলে অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন শ্রমিকলীগ নেতা বিন্দু আচায্যে অজয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাকিবুল হাসান রুবেলের পরিচালনায় হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মক্কা মহানগরের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফরিদুল আলম সিকদার, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন। এ আলোচনা সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- পোকখালী শ্রমিকলীগ সভাপতি এম রেজাউল করিম টিপু, ঈদগাঁও শ্রমিকলীগ নেতা সুমন পাল, বাসষ্টেশন শ্রমিকলীগের ইউনিট নেতা আজিজুল হক আজিজ,ঈদগাঁও ছাত্রলীগের সভাপতি রাহুল পাল, ছাত্রনেতা আবদু রহমান, লাল মুহিত উদ্দিন সাগর, সাগর দত্ত, সন্তোষ কান্তি দে সহ বিপুল সংখ্যক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, মাসব্যাপী ঈদগাঁওতে শ্রমিকলীগ উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.