
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
দক্ষিণ এশিয়ার বৃহৎ যুব সংগঠর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইসলামাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ১১ নভেম্বর বিকেলে ইসলামাবাদ বাশঘাটাস্থ দলের নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন সভাপতি নাছির উদ্দিন জয়ের সভাপতিত্বে এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়াইফুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান নুর ছিদ্দিক, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি জাফর আলম হেলালী, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক দিদারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশফাক উদ্দিন আরাফাত, যুবলীগ নেতা মোস্তাক আহমদ।
উপস্থিত ছিলেন সদর যুবলীগ সদস্য শহিদুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড় থেকে আসা অসংখ্য তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে প্রতিষ্টাবাষিকী উপলক্ষে কেক কাটা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.