
হামিদুল হক; ঈদগড :
কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা ঈদগড়ে বন্যহাতির আক্রমণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫ টার দিকে ঈদগড় ৩ নং ওয়ার্ড চরপাড়া এলাকার মৃত হাজী আমির হামজার পুত্র আকবর হোসেন (৪৮) ঈদগড়ের পাহাড়ি এলাকা কেলাঘোনা নামক স্থানে নিজ জমিতে কাজ করতে গিয়ে আকস্মিক বন্যহাতির আক্রমণের শিকার হয়।
পরে খবর পেয়ে, পথচারী ও এলাকাবাসী ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টার ও পরে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাতির আক্রমনে আহত আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.