সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও খালে নিখোঁজ আরমান দুইদিনেও উদ্ধার হয়নি

ঈদগাঁও খালে নিখোঁজ আরমান দুইদিনেও উদ্ধার হয়নি

https://coxview.net/wp-content/uploads/2023/09/Nikhoz-Sagar-4-9-23.jpeg

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও খালে পানিতে ডুবে নিখোঁজ দুই সন্তানের জনকের খোঁজ মিলেনি। উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া রাজঘাট সংলগ্ন ঈদগাঁও খালে ওই যুবক নিখোঁজ হন ২ সেপ্টেম্বর সন্ধ্যায়।


নিখোঁজ মোহাম্মদ আরমান একই উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনার ছাবের আহমদের ছেলে।


নিখোঁজের শশুর সিরাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে শশুর বাড়িতে ফেরার সময় ঈদগাঁও খাল পারাপার করছিল তার জামাতা আরমান। অন্যদিনের তুলনায় এদিন খালে পাহাড়ি ঢলের স্রোত বেশি ছিল। তা সত্ত্বেও আরমান তার সাথে থাকা দুইজনসহ খাল পার হতে চেষ্টা করে। ঐ দুইজন সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও আমার মেয়ের স্বামী আরমান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান,তারা এক সাথে কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। খাল পার হবার সময়ও তারা একই সাথে ছিল। আমরা সাঁতার কেটে খালের ওপারে আসার পর আরমানকে দেখতে না পেয়ে আশপাশের মানুষ ডাকাডাকি করেও সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ পাওয়া যায়নি।


রামু ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তা সুমেন বড়ুয়া বলেন, ঈদগাঁও খালে ডুবে এক ব্যক্তি নিখোঁজের খবর পাওয়ার পরপর আমরা ঘটনাস্থলে আসি। কিন্তু ঘটনার সময় রাতে অন্ধকার ও নদীর স্রোত বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। পরদিন রবিবার সকাল থেকে ডুবুরি দলের সদস্যরা দিনব্যাপী উদ্ধার কার্যক্রম চালালেও তার খোঁজ পাওয়া যায়নি।


খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এহসানুল হক। প্রথম দিন ঈদগাঁও থানার এএসআই আব্দুর রশিদ ও দ্বিতীয় দিন এস আই শফিকের নেতৃত্বে পুলিশের টিম ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।


একইদিন রাত ৯ টায়ও নিখোঁজ যুবকের খোঁজ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.