হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার রামু উপজেলার দূর্গম এলাকা ঈদগড়-ঈদগাঁও সড়কের অপহরণের ২৪ ঘন্টা পর মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে অপহৃত ২ রাবার বাগানের শ্রমিক। মুক্তিপণের টাকা আদায় করার পর শনিবার রাত সাড়ে নয়টার দিকে অপহৃতদের ছেড়ে দেয় সশস্ত্র ডাকাতদল ।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী রাত ১০টায় ঈদগড়-ঈদগাঁও সড়কের সত্তারা এলাকায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তোফান আলী পাড়া গ্রামের গফুরের ছেলে আবু তাহের (২৪) ও ছৈয়দুল হকের ছেলে রিফাত (২০) অপহরণের শিকার হয়। অপহরণের প্রায় ২৪ ঘন্টা পর তাদের মুক্তিপণের বিনিময়ে একই স্থানে ছেড়ে দেয়া হয় বলে নিশ্চিত করেন অপহৃতদের পারিবারিক সূত্র।
এব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, অপহরণের ব্যাপারে জেনেছেন। কিন্তু কেউ থানায় অভিযোগ করেননি। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.