
ফার্মেসীতে হামলা
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে দিনদুপুরে এক ফার্মেসীতে হামলাসহ ব্যবসায়ীকে মারধর করার খবর পাওয়া গেছে।
জানা যায়, ১৬ জানুয়ারী বিকেল তিনটার দিকে ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বর্স্থ ষ্ট্যাণ্ডার্ড মেডিকেল ষ্টোরসের উপর অতর্কিত হামলা চালিয়ে চৌকেস ভাংচুর, ঔষুধপত্র তছনছসহ ফার্মেসী ব্যবসায়ী ইসলামাবাদ হরিপুর এলাকার মৃত রনজিত কুমার দের পূত্র রুবেল দে কে মারধর করে।
সূত্র মতে, জালালাবাদ মিয়াজী পাড়ার জনৈক দোকান মালিকদের পারিবারিক শত্রুতার জের ধরে বাজারস্থ দোকান ভাড়াটিয়াসহ ব্যবসা প্রতিষ্টানের উপর হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে হামলার স্বীকার রুবেলের চাচা পল্লী চিকিৎসক অজিত কুমার দে দিবালোকে ফার্মেসীর উপর হামলার ঘটনায় মামলা প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
অন্যদিকে মেম্বার আবুবক্কর ছিদ্দিক বান্ডি দোকান ভাংচুরের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি তিনি ঘটনাস্থল পরিদশন করেছেন বলে জানান।
এদিকে দোকানে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়া।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.