
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঈদগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আবদুস ছালাম হার্ট সমস্যায় ভোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
৭ জানুয়ারী সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ তাঁর শরীরে হার্টের সমস্যা দেখা দিলে তাকে দ্রুত সময়ে ঈদগাঁও বাজারস্থ ডায়াবেটিস কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরর্বতীতে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান জেলা বিএনপির সদস্য মনজুর আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা: এহেছানুল হক। তাঁর সুস্থতা কামনা করেন দলীয় নেতাকর্মীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.