সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে অস্ত্রসহ ডাকাত দলের সদস্য আটক

ঈদগাঁওতে অস্ত্রসহ ডাকাত দলের সদস্য আটক

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ৭ জানুয়ারী রাত আনুমানিক আড়াইটার দিকে তাকে আটক করা হয়। নবী আলম রামুর রশিদনগর বাবুলের পাহাড়তলী এলাকার জিয়াউল হকের পুত্র বলে জানা যায়।

পুলিশ সূত্র মতে, আটককৃত নবী আলম ডাকাত ও অপহরকারী দলের সক্রিয় সদস্য। গতরাত ডাকাতির উদ্দ্যেশ্য ঈদগাঁও কালিরছড়ার পাশ্বর্বতী পাহাড়ে অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অন্য সহযোগিরা পালিয়ে গেলেও একটি কাঁটাবন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজসহ তাকে আটক করা হয়।

এ অভিযানে তদন্ত কেন্দ্রের এস আই দেবাশীষ সরকার, এএসআই আহসান মোর্শেদসহ সঙ্গীয় পুলিশ দল অংশ নেন। এ বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.