সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র না থাকায় বাড়ছে অগ্নিকান্ড

ঈদগাঁওতে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র না থাকায় বাড়ছে অগ্নিকান্ড


এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের গুরুত্ববহ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ তৎসংলগ্ন উপ বাজারসমূহের নানা ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র নাই। কিছু প্রতিষ্ঠানে থাকলেও সেগুলি মেয়াদোত্তীর্ণ।

দেখা গেছে, এ ঈদগাঁও বাজারের প্রায় ডজানাধিক মার্কেট তথা হাজি মার্কেট, বঙ্গ মার্কেট, সুফিয়া প্লাজা, কবিরাজ সিটি, নিউ মার্কেট, হকার মার্কেট, দারুল হেলা মার্কেট, জাপান মার্কেট, মাতবর মার্কেট, শফি সুপার মার্কেট, বিভিন্ন মুদির দোকান, গোডাউন, কারখানা, কাপড়ের দোকান, ক্লিনিক ও হাসপাতাল, ফার্মেসী এবং রেস্টুরেন্টগুলোতে নেই অগ্নি নির্বাপন যন্ত্র। এ বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা উর্ধ্বতন কর্তৃপক্ষের নেই কোন তদারকি।

সম্প্রতি মাসাধিক পূর্বে ঈদগাঁও বাজারের স্বর্ণের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। গত ৩/৪দিন পূর্বে বাজারের মরিচ বাজার সংলগ্ন ঈদগাঁও ফোম হাউজের ৩য় তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পাশাপাশি বাজারের পার্শ্ববর্তী বায়তুশ শরফ সংলগ্ন স্থানে বাসাও মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে বিভিন্ন দোকানে প্রতিবছর অগ্নিকান্ডের ঘটনা ঘটে আসছে।

স্থানীয় সচেতন মহলের মতে, অগ্নি নির্বাপন যন্ত্রটি অধিকাংশ মার্কেটে না থাকায় দূর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা না থাকায় মুহুর্তের মধ্যে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র থাকলেও দেখা যায়, সেগুলির মেয়াদ বহু পূর্বে শেষ হয়ে গেছে। তদুপরি অগ্নি নির্বাপনের সঠিক কোন প্রশিক্ষণ না থাকায় প্রয়োজনের মুহুর্তে কাজে লাগাতে না পারায় সেটি থেকেও না থাকার মত অবস্থা। তাই

এ ব্যাপারে ব্যবসায়ীদের সঠিক প্রশিক্ষণ দিতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের এগিয়ে আসা জরুরী বলে মনে করেন সচেতন মহল। যদি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয় তাহলে অগ্নিকান্ডের ভয়াবহতা থেকে রক্ষা পাবে ঈদগাঁওবাসী। তবে ব্যবসায়ী মহলের মতে, অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার সম্পর্কে সঠিক প্রশিক্ষণ দিতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন বৃহত্তর এলাকাবাসী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.